ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম আমতলী বাজার এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে শুক্রবার দুপুরে এক ব্যক্তির গলিত (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লাশ উদ্ধার
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ১৩ দিন পর খাজু মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বরিশালের উজিরপুর উপজেলার মূলপাইন গ্রামে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৬টার দিকে ভারতীয় সীমান্ত থেকে ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের একদিন পর হেলাল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের পশ্চিম পাড়া কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
যশোরের বেনাপোলে ফাতেমা খাতুন (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বন্ধুকে নিজ বাসায় এনে দু’জনে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলে। খেলার এক পর্যায়ে গেমকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা করে মারামারি হয়। এক পর্যায়ে কিল-ঘুষির আঘাতে মৃত্যু হয় বন্ধু আব্দুল্লাহর। বৃহস্পতিবার তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মো. হাসান (১৫) ও তার মা হাফিসা বেগমকে।
বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের মরদেহ উদ্ধার হয়েছে
রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে জান্নাত (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় কালো দাগ রয়েছে বলে দাবি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় খিলগাঁও থানার পেছনে এ-ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।